জলপাইগুড়ি, ২১ জানুয়ারী :
যাদের বয়স পঞ্চাশ বা ষাটের বেশি, যারা একাধিকবার ভোট দিয়েছেন এবং প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, তাঁদেরই বর্তমান সময়ে এসআইআর (SIR)–এর নামে হয়রানির অভিযোগ উঠছে। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার জলপাইগুড়িতে সিপিএমের গণসংগঠনগুলির যৌথ মঞ্চ আন্দোলনে নামে। প্রতিবাদ মিছিল করে বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি তোলা হয়। অভিযোগ, এসটি, এসসি ও ওবিসি সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রেও হয়রানি বাড়ছে। সিপিএম জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন, এসআইআর শুনানি শিবির বাড়ানোর দাবি জানানো হলেও তা মানা হয়নি। বারবার ভোট দেওয়া সত্ত্বেও বৈধ ভোটার প্রমাণে মানুষকে হেনস্থা করা হচ্ছে।

