কোচবিহার, ১৫ এপ্রিল :
বাংলা নববর্ষকে কেন্দ্র করে কোচবিহারের মদনমোহন মন্দিরে দেখা গেল ভক্তদের ঢল। ভোর হতেই পুজো ও দর্শনের জন্য মন্দির প্রাঙ্গণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন অসংখ্য মানুষ।
জেলার নানা প্রান্ত থেকে আসা ভক্তরা নতুন বছরের প্রথম দিনে দেবতার চরণে প্রণাম জানিয়ে সুখ-শান্তি ও সমৃদ্ধির কামনা করেন। তার পাশাপাশি এদিন পুজো দেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি এবং কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। পুজো দিয়ে মন্দিরে প্রার্থনা জানান এবং নতুন বছরের জন্য আশীর্বাদ নেন তিনি।

