আলিপুরদুয়ার, ২৮ আগস্ট
ভুটানগামী একটি ট্যুরিস্ট বাস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে।
অসম-বাংলা সীমানার বারোবিশা ভাঙ্গাপাকড়ি নাকা চেকিং পয়েন্টে এদিন ভুটানের গেলিফুগামী একটি ট্যুরিস্ট বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে পুলিশ।
ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকার উৎস ও কী উদ্দেশ্যে তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানা গিয়েছে।

