মাথাভাঙ্গা, ২৭ মার্চ :
রাম নবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গাতে। এদিন মাথাভাঙ্গা বিধানসভার মাথাভাঙ্গা শহরে এই শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় রাম নবমী উৎযাপন সমিতি এবং বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। এদিনের শোভাযাত্রায় রাম ভক্তদের পাশাপাশি মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় অশান্তি এড়াতে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জি সহ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

