আলিপুরদুয়ার, ১৬ মার্চ :
হাতির হানা অব্যাহত ডুয়ার্সের চা বলয়ে। ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগানে হাতির হানা অব্যাহত। প্রতিনিয়ত হাতি কোনো না কোনো চা বাগানে হানা দিয়ে ক্ষয়ক্ষতি চালাচ্ছে।
গতকাল গভীর রাতে ডুয়ার্সের ভার্ণাবাড়ি চা বাগানে হাতির হানার ঘটনা ঘটে।
ভার্নাবাড়ি চা বাগানে মায়লা লাইনে হাতি হানা দিয়ে এলাকার বাসিন্দা নকুল ধামাই এর ঘর ভেঙ্গে দেয় পরবর্তীতে জশবন্ত লাইনে ধীরেন মঙ্গরের দোকানে হানা দিয়ে দোকান ক্ষতিগ্ৰস্থ করে।
হাতির হানায় চিন্তিত ও আতঙ্কিত ভার্ণাবাড়ি চা বাগানের বাসিন্দারা।

