কোচবিহার, ১৭ জানুয়ারী :
প্রত্যেক বছরের ন্যায় এ বছরও কোচবিহারে শুরু হতে চলেছে আয়ুষ মেলা। আগামী ১৯,২০ ও ২১ এই তিনদিনব্যাপী চলবে এই আয়ুষ মেলা। এবছর নিয়ে চার বছরে পদার্পণ করল এই মেলা। দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলা চলবে স্টেশন মোড় সার্কিট হাউসের পাশেই। আয়ুষ এবং হোমিওপ্যাথিক যে উপকারিতা সেটি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার লক্ষ্যেই এই মেলা। আয়ুষ, হোমিওপ্যাথি ,অ্যালোপ্যাথিক,NCD, ডাইবেটিস, রক্ত পরীক্ষা সহ বিভিন্ন ধরনের স্টল থাকছে এই মেলাতে।

