জলপাইগুড়ি , ১৪ আগস্ট
স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে প্রদর্শনী জলপাইগুড়ি জেলা গ্রন্থাগারের উদ্যোগে শুক্রবার স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সংগ্রামীদের জীবন ও অবদানের নানা তথ্য বই, সংবাদপত্রের পেপার কাটিং এবং বিভিন্ন নথির মাধ্যমে তুলে ধরা হয়। এই প্রদর্শনী দেখতে জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা উপস্থিত হয়। তাঁরা আগ্রহের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের নানা ইতিহাস সম্পর্কে জানেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন।
জেলা গ্রন্থাগার কর্তৃপক্ষের দাবি, এই ধরনের উদ্যোগের মাধ্যমে পড়ুয়ারা দেশের স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামীদের সম্পর্কে আরও সমৃদ্ধ জ্ঞান অর্জন করবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ইতিহাসচর্চার আগ্রহও বৃদ্ধি পাবে।

