দিনহাটা, ১৭ এপ্রিল :
বিধানসভা নির্বাচনে প্রচারে এবার দিনহাটায় আসছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। শনিবার দুপুরে দিনহাটা সংহতি ময়দানে করবেন নির্বাচনী জনসভা। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়। এদিন তিনি জানান আসামের মুখ্যমন্ত্রী দিনহাটায় নির্বাচনী প্রচারে আসবেন। তিনি দুটি সভা করবেন একটি সংহতি ময়দানে দিনহাটা বিধানসভার এবং আরেকটি সভা করবেন সিতাই বিধানসভার প্রার্থীর সমর্থনে গোসানিমারিতে। এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী অজয় রায় ছাড়াও গ্রেটার নেতা বংশী বদন বর্মন উপস্থিত ছিলেন। জানা গিয়েছে দিনহাটা সংহতি ময়দানেই বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করবেন হেমন্ত বিশ্ব শর্মা। সেখানেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

