শিলিগুড়ি, ১৪ এপ্রিল :
সকাল সকাল বনবস্তি এলাকায় প্রচারে কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার।বাগডোগরা বনাঞ্চল লাগোয়া সেন্ট্রাল ফরেস্ট বস্তি ও ডহরা বস্তিতে মঙ্গলবার সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়েন মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকার। এদিন সেন্ট্রাল বস্তি ও ডহরা বস্তিতে নিজের মোটর সাইকেলে চেপেই এলাকায় প্রচার সারেন প্রার্থী। বনবস্তি এলাকায় ইলেকট্রিক ফেন্সিং, পানীয় জল রাস্তাঘাট বেহাল বলে অভিযোগ প্রার্থীর। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার এইসব বিষয়ে উদ্যোগ নেয়নি। এছাড়াও সেন্ট্রাল বস্তিতে কংগ্রেসের জয়ী পঞ্চায়েত সদস্য রয়েছে। এইসব এলাকা থেকে কংগ্রেস বিপুল ভোট পাবে বলেই আশাবাদী কংগ্রেস প্রার্থী। এবার নির্বাচনে জয়ী হলে বনবস্তির সার্বিক উন্নয়ন হবে বলেই প্রতিশ্রুতি কংগ্রেস প্রার্থী অমিতাভ সরকারের।

