শিলিগুড়ি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় নজর কাড়ল এক অভিনব উদ্যোগ। নিজের হাতে তৈরি কেদারনাথ মন্দির এর প্রতিরূপ উপহার দিতে কাওয়াখালির মাঠে হাজির হলেন দুই ভক্ত।
জানা যায়, প্রায় দুই বছর ধরে পরিশ্রম করে কেদারনাথ মন্দিরের এই মডেলটি তৈরি করেছেন তারা। এরপর সেটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের গাবরা এলাকা থেকে শিলিগুড়িতে পৌঁছন ওই দুই ব্যক্তি।
নির্বাচনী আবহে আয়োজিত এই জনসভায় তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

