on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান! এসটিএফ-এর জালে বিতর্কিত ‘পুষ্পা’
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গরাজনীতিশিলিগুড়ি

নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান! এসটিএফ-এর জালে বিতর্কিত ‘পুষ্পা’

Online Desk
Last updated: June 8, 2026 4:10 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ৮ জুন:

 

রাজ্য রাজনীতিতে একসময় ‘ঝুঁকেগা নেহি’ সংলাপ আউড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। অবশেষে নেপাল সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তদন্তকারী সূত্রে খবর, সীমান্ত পেরিয়ে গা ঢাকা দেওয়ার ছক ছিল তাঁর। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করা হয়। ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানা গিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ২৯ এপ্রিল। ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএমে আতর, কালি ও টেপ লাগানোর মতো গুরুতর অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। পুনর্নির্বাচনের দাবিও ওঠে জোরদারভাবে। পরে নির্বাচন কমিশন ২১ মে পুনর্নির্বাচনের ঘোষণা করে।

তবে ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে আচমকাই সাংবাদিক বৈঠক করে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন জাহাঙ্গির খান। তিনি দাবি করেছিলেন, “ফলতার উন্নয়নের স্বার্থেই” এই সিদ্ধান্ত। যদিও ভোটের ব্যালটে তাঁর নাম ও প্রতীক থেকেই যায়।

২৪ মে ফল প্রকাশে কার্যত ভরাডুবি হয় তাঁর। ফলতা কেন্দ্রে বিজেপির বিপুল জয়ের মাঝে জাহাঙ্গির খান মাত্র ৭৭৮৩ ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। তারপর থেকেই কার্যত অন্তর্ধান ঘটে তাঁর। বাড়ি, দলীয় কার্যালয়— কোথাও দেখা যাচ্ছিল না তাঁকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন জাহাঙ্গির। তাঁর বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল। আদালতের রক্ষাকবচ থাকায় এতদিন গ্রেপ্তার এড়িয়েছিলেন তিনি। কিন্তু গত ২৬ মে কলকাতা হাই কোর্ট তাঁর সমস্ত আইনি সুরক্ষা প্রত্যাহার করে নেয়। তারপর থেকেই পুলিশের নজর এড়াতে সীমান্তে পালানোর পরিকল্পনা করেছিলেন বলে দাবি তদন্তকারীদের।

ভোটের আগে তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তল্লাশি অভিযানও হয়েছিল। সেই সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নিজেকে ‘পুষ্পা’ বলেও দাবি করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত আইনের জাল এড়াতে পারলেন না বিতর্কিত এই নেতা।

এবার তাঁর গ্রেপ্তারির পর ফলতার রাজনৈতিক সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

You Might Also Like

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা খতিয়ে দেখতে দিনহাটা সফরে ডিআইজি অঞ্জলি সিং
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা: আবহাওয়া দফতর
হেলমেটবিহীন ও নাবালক চালকদের বিরুদ্ধে কড়া অভিযান, ইস্টার্ন বাইপাস জুড়ে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ
শিবরাত্রি উপলক্ষে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে উপচে পড়া ভিড়
বাংলাদেশী সন্দেহে গ্রেপ্তার ওমর ফারুক ব্যাপারীর পুলিশি হেফাজত শেষে আদালতে পেশ করলো সাহেবগঞ্জ থানার পুলিশ
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহার

বর্ষার দাপট শুরু! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির তাণ্ডব

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?