কোচবিহার, ১৭ মার্চ :
একেই যেন বলে শুভস্য শীঘ্রম। নাম ঘোষণা হতেই প্রচারে বেরিয়েছে পড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে নাম ঘোষণা হতেই কোচবিহার শহরে প্রচারে বেরিয়ে পড়েন তিনি। তিনি একাধারে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অন্যদিকে কোচবিহার দক্ষিণ বিধানসভার প্রার্থী তিনি। অভিজিৎ দে ভৌমিকের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নকে হাতিয়ার করে আমরা ভোটে লড়াই করবো এবং কোচবিহার জেলায় বিজেপিকে ৯ -0 করবো।

