১৮.০৬.২৫
ওয়েব ডেস্ক :
কোচবিহার জেলার সিতাই থানার চরখানার আঠারোজানি গ্রামে স্বামী ও স্ত্রী তফিকুল মিঞা ও কাবিলা বিবির মধ্যে পারিবারিক বিবাদ লেগেই থাকত এবং অভিযোগ তফিকুল মিঞা তার স্ত্রীর উপর রোজই শারীরিক ও মানসিক অকথ্য অত্যাচার চালাতো। কিন্তু ২০২২, ৪ই নভেম্বরের রাতে স্বামী ও স্ত্রীর বিবাদ চরমে পৌঁছালে তফিকুল মিঞা তার স্ত্রী কাবিলা বিবিকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
এরপর সেদিনই মৃত মহিলার ভাই আখিরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে কোচবিহার জেলার সিতাই থানায় খুনের মামলা দায়ের হলে তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ভবতোষ সরকার তদন্ত শুরু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেন এবং যথাসময়ে দায়ের করেন নিখুঁত চার্জশিট। গত ১২/০৬/২৫ রায় বেরিয়েছে মামলার। ধৃত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০,০০০ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন দিনহাটা অতিরিক্ত জেলা ও দায়রা আদালত।

