তুফানগঞ্জ, ৩১ ডিসেম্বর :
মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ ‘কোরান’ নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেন অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের। উল্লেখ্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ সভায় সংবাদমাধ্যমের সামনে কোরান নিয়ে বেশ কিছু মন্তব্য রেখেছিলেন হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। আর সেই নিয়ে এরপরেই পাল্টা বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ইমামদের একাংশ। শুধু তাই নয়, অসীম সরকারের বিরুদ্ধে প্রতিবাদও জানান তাঁরা। অভিযোগ, ‘ধর্মগ্রন্থ নিয়ে বিজেপি বিধায়ক অপপ্রচার করছেন বিধায়ক। বুধবার এই অভিযোগ এনে তুফানগঞ্জ থানায় বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এ্যাসোসিয়েশন এ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের।

