কোচবিহার , ১১ জুলাই
নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্যের প্রতিবাদে শনিবার কোচবিহার শহরে ধিক্কার মিছিলের আয়োজন করে সর্বভারতীয় ফরওয়ার্ড ব্লক।
মিছিলে দলের বহু নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালীন তারা ওই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।
ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের বক্তব্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ এবং তাঁর প্রতিষ্ঠিত দলের মর্যাদাকে খাটো করার যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে তারা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করা হবে বলেও জানান তারা।

