ডুয়ার্স, ২২ মার্চ :
ডুয়ার্সের চা বাগানে রবিবাসরীয় ভোট প্রচারে নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর। ভোট ঘোষণা এবং প্রার্থী তালিকা প্রকাশের পর প্রথম রবিবাসরীয় প্রচার ডুয়ার্সের যা বলয়ে। এদিন নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানে ভোট প্রচার করেন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। কর্মী সমর্থকদের সাথে নিয়ে চা বাগানে কর্মরত শ্রমিক এবং শ্রমিক মহল্লায় ঘুরে ভোট প্রচার করেন তিনি। এদিন ভোট প্রচারের সময় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বেশ কয়েকজন চা শ্রমিক। এরপর মেটিলি ব্লকের বাতাবাড়ি ক্যাথলেটিক চার্চে প্রার্থনা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর বলেন, মুখ্যমন্ত্রী আগামী ২৪ শে মার্চ এই চার্চ পরিদর্শন করবেন। সেজন্য স্থানীয়দের সঙ্গে কথা বললাম।
পাশাপাশি সুত্র মারফত জানা গেছে আগামী ২৫শে মার্চ ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

