মাথাভাঙ্গা, ৩১ জানুয়ারী :
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রতিবাদী গান গাওয়া মনীন্দ্র বর্মনের বাড়িতেই এবার পৌঁছাল মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি ও উপহার। এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় মনীন্দ্র বর্মনের বাড়িতে উপহার নিয়ে হাজির হন পার্থ প্রতিম রায়। পার্থ প্রতিম রায় প্রথমেই মনীন্দ্র বর্মনকে উত্তরীয় পরিয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি শুভেচ্ছা বার্তা ও উন্নয়নের পাঁচালি তুলে দেন।
জানা গেছে মুখ্যমন্ত্রীর গৌরবোজ্জ্বল ১৫ বছর উপলক্ষে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।তারই অঙ্গ হিসাবে এদিন শিল্পী উত্তরের মনীন্দ্র তথা মনীন্দ্র বর্মনকে সংবর্ধনা জানানো হয়।
এদিকে সংবর্ধনা পেয়ে আপ্লুত মনীন্দ্র বর্মন।পার্থ প্রতিম রায় জানান দিদির দূত হয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো উপহার নিয়ে মনীন্দ্রর বাড়িতে হাজির হয়েছি। তবে প্রতিবাদের ভাষা কিছুটা শৈল্পিক,মার্জিত হোক এটাই প্রত্যাশা করবো এবং উন্নয়নেয় সংলাপ নিয়েও যাতে গান গায় সে বিষয়েও বলা হলো।
এদিকে মনীন্দ্র বর্মন মুখ্যমন্ত্রীর উপহার পেয়ে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকেও। উন্নয়নের পাঁচালি দিলেন পড়ে ভালো লাগলেও অবশ্যই গান গাওয়ার চেষ্টা করবেন বলেও জানান।

