কোচবিহার , ২৭ জুন
কোচবিহার ২ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির।শনিবার দুই নাম্বার ওয়ার্ডের বামনপাড়ার সংলগ্ন এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও ভিড় লক্ষ্য করা যায়।
শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, চশমা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যাঁদের চোখে ছানি ধরা পড়বে, তাঁদের সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থাও করা হবে। মিশন হসপিটাল এবং শিলিগুড়ি আই হসপিটাল এর সহযোগিতায় এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিল রঞ্জন দে। তিনি এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের পরিষেবা অব্যাহত থাকা উচিত।

