২৯/০৬/২৬,আলিপুরদুয়ার
দুদিন ছুটির দাবিতে বুধবার বিক্ষোভে শামিল হল কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগানের শ্রমিকেরা।এবছর শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমা একই দিনে। তবে মঙ্গলবার চুয়াপাড়া বাগান কতৃপক্ষের তরফে শুক্রবার ও শনিবার দুদিন সবেতন ছুটি দেওয়ার কথা বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয় বলে দাবি। তবে অভিযোগ, এই বিজ্ঞপ্তি জারির কিছুক্ষণের মধ্যেই তা খুলে ফেলে মাত্র একদিন, অর্থাৎ শুক্রবার শুধুমাত্র ছুটি দেওয়ার কথা ঘোষণা করা হয়। যা মানতে নারাজ শ্রমিকেরা। তাদের দাবি, শ্রমিক দিবস ও বুদ্ধ পূর্ণিমা একই দিনে হলেও প্রতিবারের মতো তাদের দুদিনেরই ছুটি লাগবে।নাহলে তারা আন্দোলনে শামিল হবেন।এদিন সকালে বাগানে কাজে যোগদান না করে বাগান কার্যালয়ের সামনে গেট মিটিংয়ে শামিল হন শ্রমিকেরা। বাগান কতৃপক্ষের কাছে এক দিনের বদলে দুদিনের দাবি জানান তারা।

