on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ভোটের গাড়িতে ছাগল চুরি! শিলিগুড়িতে গ্রেফতার ৩ যুবক, সরকারি গাড়ির অপব্যবহারে প্রশ্ন
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গশিলিগুড়ি

ভোটের গাড়িতে ছাগল চুরি! শিলিগুড়িতে গ্রেফতার ৩ যুবক, সরকারি গাড়ির অপব্যবহারে প্রশ্ন

Online Desk
Last updated: May 3, 2026 2:29 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

শিলিগুড়ি, ৩ মে :

ভোটের কাজে ব্যবহৃত একটি ভাড়ার গাড়িকে হাতিয়ার করে ছাগল চুরির ঘটনায় শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় প্রধান নগর থানার পুলিশের জালে ধরা পড়েছে তিন যুবক। মিলন মোড়–করাইবাড়ি এলাকার বাসিন্দা সাগর গজমে নিজের ছাগল চুরি যাওয়ার অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একটি স্করপিয়ন গাড়িকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। এরপর গাড়ির খোঁজে নেমে পুলিশ বাঘাযতীন কলোনিতে গাড়ির মালিকের বাড়িতে পৌঁছায়। সেখানে জানা যায়, গাড়িটি চালানোর দায়িত্ব ছিল তুষার রায় নামে এক যুবকের উপর। তুষারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, তুষার রায় তার কয়েকজন সঙ্গীকে নিয়ে পরিকল্পনা করে ছাগল চুরির ঘটনাটি ঘটায়। তার বয়ানের ভিত্তিতে গ্রেফতার করা হয় দেবজ্যোতি দেব ও কৃষ শীলকে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা স্করপিয়ন গাড়ি ব্যবহার করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেটি বিধানসভা নির্বাচনের দায়িত্বে পুলিশের জন্য ভাড়া করা ছিল। ফলে সরকারি কাজে নিযুক্ত গাড়ির অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। ধৃতদের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতে তোলা হয়েছে। পাশাপাশি, চুরি হওয়া ছাগল উদ্ধারের চেষ্টা চালানোর পাশাপাশি বাকি জড়িতদের খুঁজে বের করতে তল্লাশি জোরদার করেছে পুলিশ। দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, নেশার খরচ জোগাড় করতেই এই চুরির ছক কষা হয়েছিল। ধৃতদের মধ্যে আগেও অপরাধে জড়িত থাকার তথ্য মিলেছে। পুরো ঘটনার তদন্তে এখনও তৎপর প্রধান নগর থানার পুলিশ।

You Might Also Like

বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নাবালিকা কে কে ধর্ষণ এবং পরে তিন মাস বাড়িতে বন্দী
ইরানের ছাড়ে হরমুজ পেরোল ভারতীয় জাহাজ, জ্বালানি সংকটে স্বস্তির বার্তা
শিলিগুড়ির মানুষের সমর্থনই শক্তি, মনোনয়ন জমা শঙ্করের
ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত শিলিগুড়ি, মাঝরাতে ক্ষতিগ্রস্ত এলাকায় মেয়র গৌতম দেবের পরিদর্শন
নাম না করে IPS অজয় পাল শর্মাকে কুরুচিকর ভাষায় আক্রমণ সাংসদের।ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক
TAGGED:#Northbengal#siliguri
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?