জলপাইগুড়ি , ৮জুলাই
ক্লাব ঘরের ভেতর থেকে নিখোঁজ গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার।রহস্যজনক ভাবে গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গিলান্ডী এলাকার থেকে দেহ উদ্ধার হয়েছে।মৃত গৃহবধূর নাম রঞ্জিতা রায়।তার বাড়ি নিরঞ্জন পাট এলাকায়।
জানা যায় মঙ্গলবার বিকেল থেকে রঞ্জিতা নিখোঁজ ছিলেন।পরিবারের সদস্যদের কথায় স্বামীর সাথে কোলের ছোটো বাচ্চাকে নিয়ে ব্যাঙ্কে গিয়েছিল।এরপর ব্যাঙ্ক থেকে বাড়ি ফিরে আসে।কিন্ত ব্যাঙ্কের কাজ বাকি থাকায় ফের আর একবার একাই ব্যাঙ্কে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন।দীর্ঘ সময় হলেও রঞ্জিতা বাড়িতে না আসায় তাকে ফোন করা হলে মোবাইল ফোন সুইচ অফ বলে।এরপরই স্বামী সহ পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করে।বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে জানানো হয়।অনেক খোঁজ চালানো হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।এদিন সকালে গিলান্ডী ভান্ডানী এলাকার বাসিন্দারা ক্লাব ঘরের ভেতরে কিছু একটি ঝুলন্ত কিছু দেখতে পায়।এরপরই এক গৃহবধূর যুবতীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।দ্রুত ঘটনার বিষয় পুলিশকে জানানো হয়।
এদিকে স্থানীয়দের থেকে খবর পেয়ে নিখোঁজ পরিবারের সদস্যরা ঘটনাস্থলে আসে।পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।পরিবারের সদস্যা অম্বিকা রায় জানায় কিভাবে এমন ঘটনা ঘটে গেল তা বুঝতে পারছি না।ব্যাঙ্কের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল।তারপর থেকে তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি।এদিন ঝুলন্ত দেহ উদ্ধার হয়।পুলিশ সূত্রে খবর পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

