কোচবিহার, ২৩ ফেব্রুয়ারি :
নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে খুঁন স্বামীর ।সোমবার ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ডের শান্তিকুটির ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। পুলিশ সূত্রে খবর মৃত স্ত্রীয়ের নাম অমবালিকা বড়ুয়া। অভিযুক্ত তার স্বামী রাজদীপ বড়ুয়া। পেশায় সরকারি চাকরি করে সে। পাশাপাশি বর্তমানে স্থানীয় ১৭৭ নাম্বার বুথের বি এল ও র কাজ করতেন তিনি।
স্থানীয় সূত্রে খবর সোমবার দুপুরে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরেন তিনি । এরপর স্ত্রী এর সাথে বচসা বাধে। অভিযোগ সেই সময় , রাজদীপ বড়ুয়া নামে ওই ব্যক্তি তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । আর্তনাদের আওয়াজ শুনতে পেরে স্থানীয়রা ছুটে গিয়ে জখম স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে । অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ঘটনার পুঙ্খানুপুনখু তদন্ত শুরু করেছে তারা

