মাথাভাঙ্গা ,২২ জুলাই
অনলাইন ও অফলাইনে আবেদন করার পরও অন্নপূর্ণা ভাণ্ডারের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন একাধিক মহিলা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক অফিসের সামনে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানান তাঁরা।
বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, নিয়ম মেনে অনলাইন ও অফলাইন—উভয় পদ্ধতিতেই আবেদন জমা দেওয়া হলেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছায়নি। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো স্পষ্ট উত্তর বা সমাধান মেলেনি বলে দাবি তাঁদের।
এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে ব্লক অফিসের সামনে পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। অবরোধের ফলে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

