on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: শ্রাবণী মেলা উপলক্ষে জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে জোর প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রশাসন
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গজলপাইগুড়ি

শ্রাবণী মেলা উপলক্ষে জল্পেশ মন্দিরে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে জোর প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রশাসন

Online Desk
Last updated: July 26, 2026 4:26 pm
By Online Desk
3 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ২৬ জুলাই:

 

জলপাইগুড়ি: রাত পোহালেই উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শ্রাবণী মেলা উপলক্ষে উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শৈব তীর্থ জল্পেশ মন্দিরে পুজো দিতে আসবেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই জল্পেশ মন্দির চত্বর, মেলার মাঠ এবং আশপাশের এলাকায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে পৌঁছেছে। নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন— সব ক্ষেত্রেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে জল্পেশে পৌঁছবেন। তাঁর অবতরণের জন্য যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করার লক্ষ্যে দিন-রাত এক করে কাজ করছেন শ্রমিকরা।

হেলিপ্যাড নির্মাণের দায়িত্বে থাকা নিতাই দত্ত জানান, গতকালই তাঁরা এই প্রকল্পের ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর সময় নষ্ট না করে প্রায় ৭০ জন শ্রমিককে নিয়ে রাত থেকেই কাজ শুরু করা হয়েছে। দ্রুততার সঙ্গে সমস্ত নির্মাণকাজ শেষ করে প্রশাসনের হাতে হেলিপ্যাড তুলে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জল্পেশ মন্দির চত্বর এবং শ্রাবণী মেলার গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ বাহিনী, ট্রাফিক পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের। ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মন্দির চত্বর, প্রবেশপথ এবং হেলিপ্যাড এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই মুখ্যমন্ত্রীর জল্পেশ মন্দিরে আসার কর্মসূচি নির্ধারিত ছিল। সেই সময় হেলিকপ্টার থেকে শ্রাবণী মেলায় আগত ভক্তদের উপর পুষ্পবৃষ্টি করারও পরিকল্পনা ছিল। কিন্তু সেদিন প্রতিকূল আবহাওয়ার কারণে সেই কর্মসূচি বাতিল করতে হয়। ফলে বহু ভক্তের সেই প্রত্যাশা অপূর্ণ থেকে যায়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার আবহাওয়া অনুকূলে থাকলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার থেকে জল্পেশ মন্দির চত্বর এবং মেলাপ্রাঙ্গণে পুষ্পবৃষ্টি করা হতে পারে। যদিও শেষ পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতির উপরই এই কর্মসূচির বাস্তবায়ন নির্ভর করবে।

উল্লেখ্য, উত্তর-পূর্ব ভারতের অন্যতম প্রাচীন শৈব তীর্থ হিসেবে পরিচিত জল্পেশ মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমান। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, বিহার, সিকিম, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এখানে এসে বাবা জল্পেশ্বরের মাথায় জল ঢেলে পুজো দেন। শ্রাবণী মেলাকে ঘিরে কয়েকদিন ধরে গোটা এলাকা উৎসবের আবহে মেতে ওঠে।

এবার মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শ্রাবণী মেলার গুরুত্ব আরও বেড়েছে। প্রশাসনের আশা, সমস্ত প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পূর্ণ হবে এবং মুখ্যমন্ত্রীর সফর নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পাশাপাশি পুণ্যার্থীরাও নিরাপদ ও সুষ্ঠুভাবে মেলায় অংশগ্রহণ করতে পারবেন।

You Might Also Like

পুরাতন চওড়াহাট বাজারের কাপড় পট্টিতে বোমাতঙ্ক
স্বগণনার মাধ্যমে জনগণনায় নতুন অধ্যায়, শিলিগুড়ি থেকে অংশ নিলেন শঙ্কর ঘোষ
বানেশ্বর মোড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, কন্টেনারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর
শ্রমিকদের একাধিক দাবিতে জলপাইগুড়িতে বিএমএসের ডেপুটেশন
শপথের পর ধূপগুড়ি হাসপাতালে পরিদর্শনে বিধায়ক নরেশ রায়, পরিষেবা উন্নয়নে বৈঠক
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকলকাতাকোচবিহারজলপাইগুড়িডুয়ার্সদক্ষিণবঙ্গরাজ্য

মৌসুমি অক্ষের প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা

By Online Desk
2 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?