দিনহাটা, ১১ আগস্ট
বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত সিতাই বিধানসভা, মহিলা মোর্চার সভানেত্রীকে হামলার অভিযোগ মণ্ডল সভাপতির বিরুদ্ধে
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই দলের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে উত্তপ্ত সিতাই বিধানসভা কেন্দ্রের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। মহিলা মোর্চার ৬ নম্বর মণ্ডল সভানেত্রী মালতি বর্মনের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির ৬ নম্বর মণ্ডল সভাপতি ধনঞ্জয় বর্মনের বিরুদ্ধে। ঘটনায় মালতি বর্মন-সহ তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাঁদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ, মঙ্গলবার বিকেলে মালতি বর্মনের বাড়িতে স্থানীয় মহিলা কর্মীদের নিয়ে একটি বৈঠক চলছিল। সেই সময় ধনঞ্জয় বর্মন সেখানে এসে আচমকাই মালতি বর্মনের উপর হামলা চালান বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনায় মালতি বর্মন-সহ তাঁর পরিবারের একাধিক সদস্য আহত হন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির অন্দরের গোষ্ঠী কোন্দলকে ঘিরে ফের প্রকাশ্যে এল বিবাদ

