on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: সুষ্ঠু নির্বাচনে তৎপর জলপাইগুড়ি প্রশাসন, কড়া নজরদারির আশ্বাস
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গজলপাইগুড়ি

সুষ্ঠু নির্বাচনে তৎপর জলপাইগুড়ি প্রশাসন, কড়া নজরদারির আশ্বাস

Online Desk
Last updated: March 27, 2026 7:13 pm
By Online Desk
1 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ২৭ মার্চ : 

জলপাইগুড়িতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। শুক্রবার জেলা শাসকের দপ্তরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই বার্তাই স্পষ্টভাবে তুলে ধরেন জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক সন্দীপ ঘোষ এবং পুলিশ সুপার অমরনাথ কে। জেলাশাসক সন্দীপ ঘোষ জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই গোটা জেলায় ভোট প্রক্রিয়া পরিচালিত হবে। ছাপ্পা ভোট, বুথ জ্যামিং কিংবা যে কোনও ধরনের অনিয়ম যাতে সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন বিশেষভাবে সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আগামী ৩০ মার্চ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে স্ক্রুটিনি। অন্যদিকে, পুলিশ সুপার অমরনাথ কে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, ইতিমধ্যেই জেলায় ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে এবং আরও তিন কোম্পানি আসবে। নির্বাচনের দিন মোট ১১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে মোতায়েন থাকবে। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন, সুষ্ঠু ও নির্বিঘ্ন নির্বাচন সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।উল্লেখ্য, প্রশাসনের এই কড়া নজরদারি ও প্রস্তুতি ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

You Might Also Like

শহরে আগ্নেয়াস্ত্রের আতঙ্ক!এক রাতে দুই থানার জোড়া সাফল্য,অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ২
শিলিগুড়ি দার্জিলিং মোড়ে ROB নির্মাণে তিন ঘন্টা রেল ব্লক,গভীর রাতে গার্ডার বসানোর কাজ শুরু
কাজে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই লরির পেছনে বাইকের সজোরে ধাক্কা
সাতশো টাকা বকেয়া আদায় করতে গিয়ে উত্তেজনা।
মাথাভাঙ্গায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ, তৃণমূলের অস্বীকার
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?