দিনহাটা, ৪ এপ্রিল :
দিনহাটা মহকুমা শাসন দপ্তরের মনোনয়নপত্র জমা দিলেন সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। শনিবার গ্রেটার নেতা বংশী বদন বর্মন সমর্থিত বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা কে নিয়ে শহরের বাবু পাড়া এলাকা থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসক দপ্তর চত্বরে এসে পৌঁছায়। সেখানে মনোনয়নপত্র জমা দেন । মিছিলে উপস্থিত থাকতে দেখা যায় গ্রেটার নেতা বংশী বদন বর্মন, দলীয় প্রার্থী আশুতোষ বর্মা, দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অজয় রায়, সিতাই এর বিজেপি নেতা দীপক রায় কেও। এদিন সেখানে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে উপস্থিত থাকতে পারেননি তবে কিছুক্ষণ পরে দিনহাটা এসে দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের বাড়িতে সাংগঠনিক বৈঠকের পাশাপাশি দুই বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের সাথে সাক্ষাৎ করেন । পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের সাথেও সাক্ষাৎ করতে দেখা যায় বিজেপির রাজ্য সভাপতি কে। ইতিমধ্যেই গ্রেটার নেতা বংশী বদন বর্মন বিজেপিকে সমর্থনের কথা জানিয়েছিলেন।। তারপরেই দেখা যায় কোচবিহার জেলার নাটাবাড়ি ও সিতাই বিধানসভা কেন্দ্রে গ্রেটার নেতা বংশীবদন বর্মন ঘনিষ্ঠ দুই প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লড়াইয়ে নামে। সেই জায়গায় দাঁড়িয়ে এদিন সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসক দপ্তরে।

