দিনহাটা, ২০ মে :
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিএসএফকে জমি হস্তান্তরের কাজ করছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। একটানা বর্ষার মধ্যেও একহাটু জলে নেমে জমির মাপজোক করছে সরকারি আমলারা। নতুন রাজ্য সরকারের নির্দেশ ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সাথে ভারতের অসংরক্ষিত সীমান্ত সুরক্ষিত করতে BSF কে জমি হস্তান্তর করতে হবে। কোচবিহারের দিনহাটা ২ নং ব্লকের সীমান্ত এলাকায় কাঁটাতাঁর দেওয়ার জন্য প্রায় 18 একর জমি চিহ্নিতকরণের কাজ চলছে জোরকদমে। প্রশাসন সূত্রে খবর , দ্রুত কাজ শেষ করতে আলাদা দুটি টিম তৈরি করা হয়েছে। একদল মাঠে নেমে সার্ভে করবে আর আরেকদল অফিসে বসে নথিপত্র যাচাই করবে। প্রশাসন সূত্রে খবর , বিএসএফকে দ্রুত জমি হস্তান্তরের জন্য সর্বোচ্চ গতিতে কাজ করা হচ্ছে । আগামী ১৫ দিনের মধ্যেই দিনহাটা দুই ব্লকের জমি মাপার কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে ।

