মাথাভাঙ্গা, ১৪ মার্চ :
একদিনের অল্প বৃষ্টিতেই নাজেহাল অবস্থা রাস্তার।যা নিয়ে ভোগান্তিতে এলাকাবাসীরা। একদিনের অল্প বৃষ্টিতেই যদি চলাচলে দুর্ভোগ হয়, তবে ভারী বর্ষায় চলাচল হবে কি করে এই নিয়ে চিন্তিত তারা।ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা এলাকার।এদিকে এই বেহাল রাস্তা সাড়াইয়ের দাবিতে সংগঠিত হয়েছিল আন্দোলন,করা হয়েছিল পথ অবরোধও কিন্তু তারপরও কোনো অজানা কারনে বেহাল রাস্তার কাজ হচ্ছে না এমনটাই জানান গ্রামবাসীদের একাংশ।
এদিকে এই রাস্তা সাড়াইয়ের দাবিতে অভিষেক ব্যানার্জির কাছে দরবার করা থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেও জানানো হয়েছিল বলে জানান এলাকাবাসীরা।
এলাকাবাসীরা আরও জানান তিনটি বুথের মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি।এই রাস্তা দিয়েই যেতে হয় মাথাভাঙ্গার একমাত্র গ্যাস গোডাউনে সেইসাথে এই রাস্তা দিয়েই যেতে হয় মাথাভাঙ্গা মহাবিদ্যালয়,এলাকার অঙ্গনওয়াড়ি সেন্টার ,মসজিদ এবং কবরস্থানে।এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা কিন্তু তারপরও বেহাল।তাই অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

