on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: তৃণমূল নেতার ওপর ‘ডিম থেরাপি’! কাটমানি ও দুর্নীতির অভিযোগে উত্তাল তুফানগঞ্জ
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
tufannganjউত্তরবঙ্গকোচবিহাররাজনীতিরাজ্য

তৃণমূল নেতার ওপর ‘ডিম থেরাপি’! কাটমানি ও দুর্নীতির অভিযোগে উত্তাল তুফানগঞ্জ

Online Desk
Last updated: July 15, 2026 2:01 am
By Online Desk
1 Min Read
Share
SHARE

তুফানগঞ্জ , ১৪ জুলাই

কাটমানি ও দুর্নীতির অভিযোগে অবশেষে জনরোষের মুখে পড়লেন এক তৃণমূল নেতা। এবার খোদ আদালত চত্বরের সামনেই তৃণমূলের অঞ্চল চেয়ারম্যানকে ঘিরে ধরে ‘ডিম থেরাপি’ দিল ক্ষুব্ধ জনতা। আজ সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা আদালত চত্বর।

আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম প্রদীপ বর্মণ। তিনি তুফানগঞ্জ মহকুমার ধলপল ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। অভিযোগ, তাঁর বিরুদ্ধে এলাকায় ভোট-পরবর্তী সন্ত্রাস ছড়ানো ছাড়াও, পিএম আবাস যোজনার বাড়ি এবং একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের কাটমানি নেওয়ার দীর্ঘদিনের অভিযোগ ছিল।

২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই গণরোষের ভয়ে এলাকাছাড়া ও পলাতক ছিলেন এই অভিযুক্ত তৃণমূল নেতা। তবে আজ সন্ধ্যায় আচমকাই তাঁকে তুফানগঞ্জ মহকুমা আদালতের সামনে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন পর তাঁকে প্রকাশ্যে পেয়েই দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে মুহূর্তে সেখানে জড়ো হন বহু মানুষ। উত্তেজিত জনতা প্রদীপ বর্মণকে লক্ষ্য করে রীতিমতো একের পর এক ডিম ছুড়তে শুরু করে।

You Might Also Like

ড্রোনে চোখ,শহরে শৃঙ্খলা:যানজট কমাতে শিলিগুড়িতে হাইটেক ট্রাফিক অভিযান।
রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে শিলিগুড়ি ইস্কন মন্দিরে পুলিশ কমিশনার, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থায় জোর
সাত বাণীর আলোচনায় গম্ভীর পরিবেশ, জলপাইগুড়িতে গুড ফ্রাইডে উদযাপন
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে রোগী পরিষেবার খামতি নিয়ে কড়া বার্তা বিধায়কের, উন্নতির নির্দেশ রোগী কল্যাণ সমিতি বৈঠকে
কিং সাহেবের বাঁধে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো শিশু গাছ, চাঞ্চল্য এলাকায়
TAGGED:#COOCHBEHAR#Northbengal#political#tufanganj
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?