on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: বেহাল দশা কাটিয়ে নতুন রূপে সাজছে মধুবনী পার্ক
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গজলপাইগুড়ি

বেহাল দশা কাটিয়ে নতুন রূপে সাজছে মধুবনী পার্ক

Online Desk
Last updated: February 14, 2026 2:31 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

জলপাইগুড়ি, ১৪ ফেব্রুয়ারী :

ডুয়ার্সের মধুবনী পার্কের দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা। অবশেষে দীর্ঘদিনের সেই বেহাল দশা কাটতে চলেছে। নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ, বরাদ্দ করা হয়েছে প্রায় এক কোটি টাকা। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের গয়েরকাটায় অবস্থিত মধুবনী পার্ক অবশেষে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পার্কের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে ফের পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দা ও পর্যটন মহল। উল্লেখ্য চারপাশে চিরসবুজে ঘেরা এই মধুবনী পার্কের একদিকে ঘন মরাঘাট জঙ্গল, পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আর দু’দিকে বিস্তীর্ণ চা বাগান—মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই পার্ক একসময় ছিল পর্যটকদের অন্যতম আকর্ষণ। শিশুদের খেলার জায়গা, বসার সুব্যবস্থা এবং পর্যটকদের রাত্রিযাপনের জন্য কটেজ থাকায় একসময় এখানে ভিড় জমাতেন বহু পর্যটক।
তবে ধূপগুড়ি ব্লককে ভেঙে বানারহাট ব্লক গঠনের পর ধূপগুড়ি ও বানারহাট পঞ্চায়েত সমিতির টানাপড়েনে দীর্ঘদিন ধরেই সংস্কার হয়নি পার্কটির। ফলে বর্তমানে পার্কের ভেতরের বসার জায়গা, শিশুদের খেলার সরঞ্জাম, সীমানা প্রাচীর সবই ভগ্নদশায়। পাশাপাশি কটেজগুলোর অবস্থাও অত্যন্ত বেহাল—দেয়ালে ফাটল, খসে পড়ছে অংশবিশেষ, এক কথায় রাত্রিযাপনের অনুপযোগী পরিবেশ।তাই দীর্ঘদিন ধরেই পার্ক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। অবশেষে জলপাইগুড়ি জেলা পরিষদের উদ্যোগে মধুবনী পার্কের সংস্কার ও সৌন্দর্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে মাপজোক করা হয়েছে বলেও জানা গেছে। এবিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বলেন,” মধুবনী পার্ক সংস্কারের জন্য ইতিমধ্যেই প্রায় এক কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।পার্কটি নতুনভাবে সাজিয়ে তোলা হলে ফের পর্যটকদের আনাগোনা বাড়বে।”
পার্কটি সংস্কারের উদ্যোগ নেওয়া খুশি স্থানীয় বাসিন্দারা। তবে দ্রুত কাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা। এখন দেখার বিষয় কতদিনে সংস্কারের কাজ শুরু হয় এবং কত দিনে তা শেষ হয়। আর সংস্কারের পর পার্কে পর্যটকদের ভিড় এবং রাত্রিযাপনের জন্য পর্যটকদের কতটা আগ্রহ রয়েছে সেটাও দেখার বিষয়।

You Might Also Like

ডুয়ার্সের চা শিল্পে নতুন উদ্যোগ,বন্ধ ও রুগ্ন চা বাগান নিয়ে উত্তরবঙ্গে বড় বৈঠক, উদ্যোগ শ্রমমন্ত্রীর
কোচবিহারে ফের ‘দিশা’ কমিটির বৈঠকের দাবি, জেলাশাসকের সঙ্গে সাংসদ জয়ন্ত রায়ের আলোচনা
ডাম্পিং গ্রাউন্ডে বাধা, দিনহাটায় পার্কে দাঁড়িয়ে ময়লার গাড়ি! প্রশ্নের মুখে পুরসভা”
দোকানের মালিকানা জটিলতা, পার্কিংয়ের অভাব এবং দীর্ঘদিনের যানজট সমস্যায় নাকাল শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা
গুরুঙ বস্তিতে ঐতিহাসিক অনুষ্ঠান, উন্মোচিত হতে চলেছে বাঘবীর গুরুং ও পুন্যপ্রসাদ প্রধানের মূর্তি
TAGGED:#jalpaiguri#Northbengal
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?