শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারি :
শহরকে সহজভাবে পরিস্রুত পানীয় জলের যোগান দিতে শুরু হয়েছে দ্বিতীয় আম্রুত প্রকল্পের কাজ। কাজের গতিও চলছে দ্রুত গতিতে। খুব শীঘ্রই শহর শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকা পাবে পরিশ্রুত পানীয় জল। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চলা এই প্রকল্পের অন্তর্গত একটি জলাধারের শুক্রবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র গৌতম দেব। প্রদীপ প্রজ্জ্বলন, নারকেল ফাটিয়ে ও পূজা আর্চনার মধ্য দিয়ে এই কাজে সূচনা করা হয়। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য পুর আধিকারিকেরা।
৩২ নম্বর ওয়ার্ডের তিনবাত্তি মোড় সংলগ্ন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরে জায়গায় এই জলাধার নির্মাণ করা হবে। মেয়র গৌতম দেব জানান,,, এই জলাধারে ২৭ লক্ষ লিটার জল ধারনের ক্ষমতা থাকবে।এটি তৈরি করতে খরচ হবে প্রায় তিন কোটি টাকা। এই জলাধারের নির্মাণের পর উপকৃত হবে শিলিগুড়ি পুরসভার ৩২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের নাগরিকেরা।।।

