জলপাইগুড়ি, ১৪ মার্চ :
জাতীয় সড়কের পাশে বীর চিলারায়ের মূর্তি স্থাপনের দাবিতে সাংবাদিক বৈঠক করল একটি একাডেমি ও রাজবংশী সংগঠনের সদস্যরা। শনিবার জলপাইগুড়ি প্রেসক্লাবে এই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানান হয়, সম্প্রতি জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে শহরের রায়কত পাড়া এলাকায় বীর চিলারায়ের একটি মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন। তবে তাদের দাবি, শহরের পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলির মধ্যে গোশালা মোড় বা আসাম মোড়ে যদি বীর চিলারায়ের আরেকটি মূর্তি স্থাপন করা হয়, তাহলে আরও বেশি মানুষ সেই মূর্তি দেখতে পারবেন এবং বীর চিলারায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন। সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা বলেন, জেলা পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যস্ত এলাকা গোশালা মোড় বা আসাম মোড়ে যদি আরেকটি মূর্তি স্থাপন করা যায়, তাহলে তা সাধারণ মানুষের কাছে আরও বেশি দৃশ্যমান হবে। সেইসঙ্গে নতুন প্রজন্মও বীর চিলারায়ের ইতিহাস ও অবদান সম্পর্কে জানতে পারবে।

