কোচবিহার, ২৮ মে:
কোচবিহারে এলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার সকালেই তিনি কোচবিহারে আছেন এবং সার্কিট হাউজের ওঠেন। এখানে তিনি কোচবিহার জেলা শাসক জিতীন যাদব, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃত্বদের সাথে একটি বৈঠক করেন। এদিন এ প্রসঙ্গে অভিজিত বর্মন বলেন নির্বাচনের প্রাক্কালে মিঠুন চক্রবর্তী কথা দিয়েছিলেন রাজ্যে ক্ষমতায় আসলে তার দ্বারা স্থাপন করা কোচবিহার ক্যান্সার সেন্টারটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। মূলত সেই কারণেই তিনি কোচবিহারে এসেছেন পাশাপাশি কোচবিহার মেডিকেল কলেজসহ অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে গুলোও পরিদর্শন করার কথা রয়েছে তার।

