২৮/০৪/২৬,কোচবিহার
সাংসদের পোস্ট ঘিরে বিতর্ক। নাম না করে IPS অজয় পাল শর্মাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করে সমাজমাধ্যমে পোস্ট কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। সরব হয়েছে বিজেপি।
মঙ্গলবার নিজের ফেইসবুক দেয়ালে সাংসদ পোস্ট একটি পোস্ট করেন, যেখানে নাম না করে IPS অজয় পাল শর্মাকে বঙ্গে কুকুর সম্বোধন করেন তিনি। সাথে লেখেন, বিজেপির পোষ্য কুকুররা বাংলায় এসে যতই দাবাংগিরি করুক তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ২২৫ টি আসন জিতে ক্ষমতায় আসবেন। ফেইসবুক পোস্টটি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। সাংসদ হয়ে দেশের একজন IPS অফিসারকে এই ভাষায় আক্রমণ করা যায়? উঠতে শুরু করেছে প্রশ্ন।

