শিলিগুড়ি, ১৮ ফেব্রুয়ারী :
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার পুলিশকে ফোনে বলছেন আমার থেকে বড় গুন্ডা কেউ নেই এই ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়।শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজমতারা অঞ্চলের ঝমকলাল জোত গ্রামে গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এরপরেই দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা তিনি গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার কদিন পরেই সেই সন্তানটি মারা যায়। তবে ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ তার বাড়িতে এলাকার বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তবে সেখান থেকেই এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে সে বিষয়ে খোঁজখবর নিতে পুলিশকে ফোনে করেন। সেই ফোনেই পুলিশকে হুমকি এবং তাকে বলতে শোনা যায় আপনি তৃণমূলের দালাল কার সাথে ফোনে কথা বলছেন আপনি জানেন। যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। দার্জিলিং জেলায় থাকতে হলে হয় তাদের গুন্ডামি ছাড়তে হবে অথবা দার্জিলিং জেলা ছাড়তে হবে।
এই ঘটনা পরিপেক্ষিতে শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন আমাদের দেশের সংবিধান যেখানে তৈরি হয় সেখানে নির্বাচিত বিজেপির নেতারা নিজেদের হয়তোবা ভগবান ভাবছেন অথবা শয়তান ভাবছেন যা সমাজের জন্য ক্ষতিকারক। নিজেকে জাহির করার জন্য নিজেকে গুন্ডা বলা এগুলো আমাদের সংবিধান কোনদিনও প্রশ্রয় দেয় না।

