জলপাইগুড়ি, ১৬ ফেব্রুয়ারী :
জলপাইগুড়ি তে মহিলা কনস্টবলের রহস্য মৃত্যু। জলপাইগুড়ি শহরের সেন পাড়ায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার জলপাইগুড়ি পুলিশের সদর ট্রাফিকে কর্মরত কনস্টেবল মামনি রায়ের ঝুলন্ত মৃতদেহ। কর্মক্ষেত্রে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক স্বামীর। আর তার জেরে অশান্তি। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। গতকাল ও মামনি কে মারধোর করা হয় বলে অভিযোগ পরিবারের।তার পরই ঘর থেকে উদ্ধার দেহ।স্ত্রী কে মারধরের অভিযোগ স্বীকার স্বামীর।ঘটনার তদন্ত চেয়ে পুলিশের দারস্থ মৃত কনস্টবলের পরিবার।

