কোচবিহার, ২৭ জানুয়ারী :
ইপিএস ’৯৫ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির কোচবিহার ইউনিটের পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো হলো এই স্মারকলিপি। জেলা শাসকের মাধ্যমে পাঠানো এই স্মারকলিপিতে ইপিএস ’৯৫ পেনশনভোগীদের ন্যূনতম পেনশন বৃদ্ধির জোরালো দাবি সহ ৫ দফা দাবিতে এই স্মারকলিপি প্রদান। এদিন তারা জানান বর্তমানে ইপিএস ’৯৫-এর আওতায় সারা দেশে প্রায় ৮১ লক্ষ পেনশনভোগী রয়েছেন। তাঁদের মধ্যে বহু মানুষ মাত্র এক হাজার টাকার কাছাকাছি পেনশন পাচ্ছেন। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে এত অল্প টাকায় সংসার চালানো কার্যত অসম্ভব বলে দাবি পেনশনভোগীদের। শুধু তাই নয়“এই সামান্য পেনশনে আজকের দিনে বেঁচে থাকা খুব কঠিন বলে দাবি তাদের।”এদিন কমিটির পক্ষ থেকে তারা মূল দাবি জানান, ন্যূনতম পেনশন অন্তত সাড়ে সাত হাজার টাকা করা হোক এবং তার সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ সংযুক্ত করা হোক। পাশাপাশি দীর্ঘদিনের বকেয়া সমস্যার দ্রুত সমাধান, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য চিকিৎসা সহ অন্যান্য সামাজিক সুযোগ-সুবিধা বাড়ানোর দাবিও জানান তারা। এদিন সংগঠনের পক্ষ থেকে আরো কি জানালেন শুনে নেওয়া যাক

