জলপাইগুড়ি, ১৫ এপ্রিল :
১লা বৈশাখে শুভ দিনে “জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর” এই বার্তাকে সামনে রেখে বুধবার জলপাইগুড়ি গোশালার পুজো দিলেন সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাস। এ দিন গোশালা মোড়ে কৃষ্ণ তাঁর অনুগামীদের সঙ্গে নিয়ে পৌঁছয়। তাঁকে সংবর্ধনা দিলেন গোশালার কর্তৃপক্ষ। এরপর গোশালা চত্বর ঘুরে দেখলেন কৃষ্ণ, গোশালা থাকা গরুকে দেবতা রূপে পুজো দিলেন তিনি সঙ্গে ছিলেন উপ পুরপ্রধান সন্দীপ মাহাতো। গোশালার ভিতরে থাকা মন্দিরে দীর্ঘদিন পুজো দিয়েছেন প্রার্থী। কৃষ্ণ বলেন, “মানবতার উপরে কিছুই নেই। আমরা রাজনীতি করি সেটা রাজনীতির জায়গায় থাকবে। এক এক জনের বিশ্বাস একেক রকম। সবথেকে বড় ধর্ম হল মানবতার ধর্ম। সব কিছুই থাকলে মানুষ থাকবে। গাছকে যেমন পুজো করতে হবে তেমনি গরুও পুজো করতে হবে। যেমন উদাহরণ মৌমাছি শুধু মধু সংগ্রহ করে না। শয্যকে উৎপাদনে মৌমাছির ভূমিকা রয়েছে। ভূল ক্রুটি আছে আমাদের মধ্যেও সেগুলো সংশোধন করে ভাল জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের একটাই লক্ষ্য উন্নয়ন, শুধু মানুষের নয় সবার।”

