ডুয়ার্স, ২৫ মে:
রবিবার বিকেলে ডুয়ার্সের চালসায় আসলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও ক্রীড়া মন্ত্রী নিশীথ প্রামানিক। এদিন তিনি চালসা ডব্লিউবিটিজিইএ হলে এক সংবর্ধনা সভায় যোগদান করেন। এদিন বিজেপির তরফে মন্ত্রীকে সম্বর্ধনা জানানো হয়। ছিল মাছ ভাতেরও আয়োজন। পাশাপাশি এদিন মন্ত্রী জানান, উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে আগের তৃণমূল সরকার এই এলাকার কোন উন্নয়ন করেনি। অথচ এখানে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের সরকার অবশ্যই এই এলাকার উন্নয়ন করবে। পাশাপাশি ডুয়ার্স এলাকায় ছেলেমেয়েদের খেলাধুলার সুবিধার্থে মিনি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার আশ্বাসও দেন তিনি। এদিন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, বিজেপির জেলা কমিটির সদস্য মজনুল হক, নাগরাকাটা বিধানসভার কনভেনার দীপঙ্কর ধর, মন্ডল সভাপতি অমিত ছেত্রী, মুন্না আলম সহ অনেকে।

