শিলিগুড়ি, ৮ ডিসেম্বর :
শিলিগুড়ি মহকুমার ছোট পথু এলাকায় একটি মন্দিরের সামনে থেকে উদ্ধার হল নবজাতক শিশু। জানা গিয়েছে এদিন সকালে স্থানীয়রা মন্দির পরিষ্কার করতে গেলে শিশুটির কান্নার আওয়াজ পান। এরপরই স্থানীয়রা পুলিশকে খবর দেয় ঘটনার তলে এসে পৌঁছায় ফাঁসিদাবাদ থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

