দিনহাটা, ৯ মার্চ :
এস আই আর ইস্যুতে দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে গণ অনশনে বসলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সোমবার দিনহাটা মহকুমা শাসক দপ্তরের সামনে গণ অনশনে বসেন তিনি। একদিকে যেমন তিনি নিজে বসেন তেমনি দলীয় কর্মী সমর্থকরাও সেই অনশনে শামিল হন। মন্ত্রীর অভিযোগ, বৈধ ভোটারদের নাম বিচারাধীন করা হয়েছে এমনকি নাম কেটে দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে এমন অভিযোগ উঠে আসছে। তা নিয়েই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হয়েছে। জানা গিয়েছে এদিন সকাল থেকে শুরু হওয়া সেই আন্দোলন চলবে মঙ্গলবার সকাল 9 টা পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

