জলপাইগুড়ি, ১১ জানুয়ারী :
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগে জোর দিল তৃণমূল কংগ্রেস। রবিবার জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বাসিন্দাদের সমস্যা ও তার সমাধান নিয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি ও পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এবং ওয়ার্ড কাউন্সিলর নিলম চক্রবর্তী শর্মা সহ দলের কর্মীরা। সৈকত চট্টোপাধ্যায় অভিযোগ করেন, এসআইআর ইস্যুতে বিজেপির প্রভাবে নির্বাচন কমিশন সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। তিনি বলেন, “আমাদের পাড়া, আমাদের সমাধান” কর্মসূচির মাধ্যমে উন্নয়নের হিসাব তুলে ধরা হচ্ছে। কাউন্সিলর নিলম চক্রবর্তী শর্মা জানান, বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই এই জনসংযোগ অভিযান।

