on Air Now
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Reading: ইংরেজি নববর্ষের প্রথম দিনে উপচে পড়া ভিড় রসিকবিল মিনি-জু পর্যটন কেন্দ্রে।
Sign In
  • Join US
on Air Nowon Air Now
Font ResizerAa
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Search
  • রাজনীতি
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • লেখাপড়া
  • পর্যটন
  • খেলা ধুলা
Have an existing account? Sign In
Follow US
© All Rights Reserved.
উত্তরবঙ্গকোচবিহার

ইংরেজি নববর্ষের প্রথম দিনে উপচে পড়া ভিড় রসিকবিল মিনি-জু পর্যটন কেন্দ্রে।

Online Desk
Last updated: January 1, 2026 5:58 pm
By Online Desk
2 Min Read
Share
SHARE

কোচবিহার, ১ জানুয়ারী :

বছরের প্রথম দিনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে রসিক বিল মিনিজু পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড় পর্যটকদের। সারা বছরের ক্লান্তি শেষে পরিবার-পরিজনদের নিয়ে একেবারে হাতের লাগালে এই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসে পর্যটকরা। কিন্তু অন্যান্য দিনের তুলনায় বছরের প্রথম দিনটিকেই পর্যটকরা বেছে নেন।
কোচবিহার জেলার পর্যটন কেন্দ্র গুলির মধ্য অন্যতম পর্যটন কেন্দ্র হলো অসম বাংলা সীমান্তের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের এই রসিকবিল মিনি জু পর্যটন কেন্দ্র। শুধু কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকেই নয় পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার এমনকি পার্শ্ববর্তী রাজ্য অসমের বহু মানুষ এই পর্যটন কেন্দ্রে আসেন । গত দু বছরের তুলনায় এবছর নতুন করে সাজিয়ে তোলা হয়েছে এই রসিকবিদ মিনি- জু পর্যটন কেন্দ্রটি। এখানে রয়েছে বাঘ, ময়ূর , ঘড়িয়াল , মেছো বিড়াল, হরিণ, অজগর সহ বিভিন্ন প্রজাতির পাখি এছাড়াও রয়েছে , সেলফি জোন , ঝুলন্ত ব্রিজ এবং সর্বোপরি সবুজ বনাঞ্চল। তাই বছরের শুরুতেই সবুজের আবহাওয়া গায়ে মাখতে হাজির হয়েছে হাজার হাজার মানুষ। তবে পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য টিকিট কেটে ভেতরে যাওয়ার ছাড়পত্র মিলছে পর্যটকদের তবে বনভোজনের কোন অনুমতি এখনো দেওয়া হয়নি বন দপ্তরের পক্ষ থেকে। গত বছরের বছরের নববর্ষের প্রথমদিন ১৭ হাজারের বেশি পর্যটক ভ্রমণের জন্য বেছে নিয়েছিলেন তুফানগঞ্জের রসিকবিল মিনি জু-কে। রাজ্যের মধ্যে এটাই ছিল দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি শুধুমাত্র কলকাতার আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন পর্যটকরা। তাই পর্যটকদের টানতে কোনও খামতি রাখেনি জু-কর্তৃপক্ষ। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরার আওতায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা রসিকবিলকে এছাড়াও শিশুদের মন কাড়তে স্টোন পেন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের ছবি ও মূর্তি। তৈরি করা হয়েছে সেলফি জোন। ঝুলন্ত সেতুতে যাতে একসঙ্গে বেশি ভিড় না হয়, তার জন্য বিকল্প উপায় সেখানে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। বেশি ভিড় হলে সেটা যে ‘ওয়ান ওয়ে’ করে দেওয়া হবে, সেটা স্পষ্ট করে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও পর্যটকদের দাবি আরও বেশি পরিমাণ যদি পশুপাখি আনা যায় যেমন গন্ডার হাতি এগুলো আনলে পরে আরো বেশি পর্যটকদের আকর্ষণ বাড়বে।

You Might Also Like

বর্ষার জোরালো ইনিংস, সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
পুলিশের অভিযান গ্রেপ্তার চার দুষ্কৃতি।
আলিপুরদুয়ারের ভোলারডাবড়ী এলাকায় লেপার্ড আতঙ্কে গ্রামবাসীরা, ট্র্যাপ ক্যামেরা বসালো বন্দপ্তর
নিম্নচাপের জেরে জলপাইগুড়িতে টানা বৃষ্টি, ঠান্ডার আমেজ জেলাজুড়ে
২০২১ সালের ভোট-পরবর্তী সন্ত্রাস, বাড়ি ভাঙচুর ও দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও, উত্তেজনা তুফানগঞ্জে
TAGGED:#COOCHBEHAR#Northbengal#zoo
Share This Article
Facebook Email Copy Link Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

More Popular from ON AIR NOW

উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

By Online Desk
1 Min Read

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

By Online Desk
আবহাওয়াউত্তরবঙ্গকোচবিহাররাজ্য

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

By Online Desk
3 Min Read
- Advertisement -
Ad image
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে

জয়বীরপাড়া চা বাগানে মদ্যপ বাবাকে কুপিয়ে খুন করল ছেলে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার জয়বীরপাড়া চা বাগানে…

By Online Desk
উত্তরবঙ্গ

ভেড়ার ডাকে সারা মালিকের,ভেড়া কার ?

চুরি হয়ে যাওয়ায ভেড়া খুঁজতে খুঁজতে ভেড়ার ডাক শুনে পঞ্চানন মোড়ে একটি বাড়িতে ঢুকতেই নজরে আসে…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার মদন মোহন মন্দিরে পূজো দিলেন বিজেপির জেলা সভাপতি সহ দুই বিধায়ক

গোটা রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে চলছে এক অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় হিংসার প্রতিচ্ছবি।…

By Online Desk
উত্তরবঙ্গ

নববর্ষ উপলক্ষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারে বাংলাদেশের ইলিশ

বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব পার্বণ মানেই খাওয়া-দাওয়ার মেতে ওঠেন ভোজন রসিক বাঙ্গালী সমাজ। যেকোনো…

By Online Desk
on Air Now

ON AIR NOW একটি বিশ্বস্ত ও আধুনিক বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিনের সর্বশেষ খবর, জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, রাজনীতি, বিনোদন, খেলাধুলা সহ নানা বিষয়ে দ্রুততম ও নির্ভুল আপডেট পাঠকদের সামনে তুলে ধরা হয়। সত্য, নিরপেক্ষতা ও সাংবাদিকতার নৈতিকতাই আমাদের মূল অঙ্গীকার।

Categories

Quick Links

ON AIR NOW All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?