২০/০৬/২৫
ওয়েব ডেস্ক :
ইরানের পর, ভারত বৃহস্পতিবার ইজরায়েল থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ‘অপারেশন সিন্ধু’ শুরু করেছে। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যেসব ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ইজরায়েল থেকে স্থলপথে বার করে আনা হবে, তারপরে বিমানের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হবে।বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘাতের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে ভারত সরকার যে সকল ভারতীয় নাগরিক দেশে ফিরতে চান তাঁদের ফিরিয়ে আনবে। ইজরায়েল থেকে ভারতে তাঁদের স্থলসীমান্ত দিয়ে নিয়ে এসে বিমানের মাধ্যমে ভারতে ফেরানো হবে। তেল আভিভে অবস্থিত ভারতীয় দূতাবাস গোটা অপারেশনটির দেখাশোনা করবে। ইজরায়েলে বসবাসকারী সকল ভারতীয় নাগরিকদের দূতাবাসে নাম নথিভূক্ত করার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক।

