শিলিগুড়ি , ২৬ জুন
ড্রেন, ফুটপাত ও রাস্তার একাংশ দখল করে নির্মিত একটি পার্ক ভেঙে ফেলার নির্দেশ দিল শিলিগুড়ি পুরনিগম। শহরের ৪১ নম্বর ওয়ার্ডের রাম মন্দির রোড এলাকায় প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে সরকারি অর্থে গড়ে তোলা হয়েছিল ওই পার্কটি।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন বীর বিক্রম রাই। তিনি জানতে চান, ড্রেন ও ফুটপাত দখল করে কীভাবে এই নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল এবং কারা এর জন্য দায়ী।
কমিশনারের নির্দেশ মিলতেই পুরকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে পার্কটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনার জেরে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি নির্মাণ রুখতে কড়া নজরদারির ইঙ্গিত দিয়েছে পুরনিগম।

