আলিপুরদুয়ার, ২৮ ফেব্রুয়ারি :
এস আই আর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। আলিপুরদুয়ার ডুয়ার্স কন্যায় সাংবাদিক সম্মেলন করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। জানা গিয়েছে,কুমারগ্রাম 2 লক্ষ 65 হাজার 700
কালচিনি 2 লক্ষ 32 হাজার 995
আলিপুরদুয়ার 2 লক্ষ 49 হাজার 208
ফালাকাটা 2 লক্ষ 49 হাজার 854
মাদারিহাট 1লক্ষ 98 হাছার 894 নাম ভোটার তালিকায় উঠেছে।
আলিপুরদুয়ারে
বাদ গেল 11 হাজার 692 জনের নাম।নতুন ভোটারদের নাম যোগ হয়েছে
4 হাজার জনের।প্রায়
11 হাজার নাম বাদ গেল।বাকি 80 হাজার নাম খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন আলিপুরদুয়ারের জেলা শাসক আর বিমলা।তিনি জানান, “শুনানি এবং তথ্য যাচাই করে উঠেছে নাম গুলি। যারা এই কাজে যুক্ত ছিলেন তাঁরা সবটা দেখে আমাদের রিপোর্ট করেছেন।”

