১২.০৬.২০০৫
ওয়েব ডেস্ক :
কালো ধোঁয়া ঢেকে গিয়েছে গোটা এলাকা। দেশের আকাশে নতুন বিপর্যয়। গুজরাটের আহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। কমপক্ষে ২০০ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী বিমানটি এয়ার ইন্ডিয়ার। যা সবে মাত্র আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ান নিয়ে যাচ্ছিল লন্ডনের দিকে। কিন্তু আকাশছোঁয়ার ক্ষণিকের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। তবে কী কারণে বা কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সেই নিয়ে এখনও কোন সবিস্তারে তথ্য পাওয়া সম্ভব হয়নি। তবে কিছু সূত্র মারফৎ খবর, ২০০ জনের কাছাকাছি যাত্রী থাকলেও, ১৩৩ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছে পুলিশ ও দমকল বাহিনী। গুগল ম্যাপস বলছে, ঘটনাস্থল থেকে আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দরের দূরত্ব মাত্র ৭.৬ কিলোমিটার।

