কোচবিহার, ১৩ মার্চ :
বকেয়া DA প্রদান সহ একাধিক দাবিতে শুক্রবার রাজ্যজুরে সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান বনধের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। এদিন সকাল থেকেই কোচবিহার শহরের বিভিন্ন সরকারি দপ্তরের পিকেটিং করছে বনধ সমর্থনকারীরা। চলছে মিছিল। কোচবিহার জেলাশাসকের দপ্তর, সদর মহকুমা শাসকের দপ্তর সহ একাধিক অফিসের গেটে পড়েছে বনধের পোস্টার।
বনধ সমর্থনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকারকে অবিলম্বে বকেয়া DA প্রদান করতে হবে

