আলিপুরদুয়ার, ১৮ ডিসেম্বর :
ভুটান সীমান্ত জয়গাঁ এলাকায় ব্রাউন সুগার সহ দুজনকে গ্ৰেফতার করল জয়গাঁ থানার পুলিশ। ধৃতদের আজ আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে।
গতকাল গোপন সুত্রে পুলিশের কাছে খবর আসে দুজন বাইকে করে ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে বেরিয়েছে। পুলিশ জয়গাঁ ভক্তে চৌপথি এলাকায় দুজনকে আটক করে। এরা হল জয়গাঁ ঝর্ণা বস্তি নিবাসী অসমদ আলি ও রেজাক হক। এদের কাছ থেকে ১২ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার হয়। দুজনকে পুলিশ গ্ৰেফতার করে। আজ দুজনকে আলিপুরদুয়ার কোর্টে তোলা হবে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

